
বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, মোট অর্থের মধ্যে ১১.৯ বিলিয়ন ডলার যাবে Hugging Face-এর শেয়ারহোল্ডারদের কাছে এবং কর্মীদের রিটেনশন ইকুইটি বাবদ বরাদ্দ থাকবে ১ বিলিয়ন ডলার। তবে নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র পাওয়ার পর ২০২৭ সালের প্রথমার্ধের মধ্যে এই অধিগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে বলে আশা করা হচ্ছে।
চুক্তি সম্পন্ন হলেও Hugging Face সম্পূর্ণ ওপেন প্ল্যাটফর্ম হিসেবেই বজায় থাকবে বলে Nvidia জানিয়েছে। ব্যবহারকারী ও ডেভেলপারদের এই প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে Nvidia-র নিজস্ব হার্ডওয়্যার ব্যবহারের কোনো বাধ্যবাধকতা থাকবে না। সংস্থাটি আগের মতোই মাল্টি-ক্লাউড ও মাল্টি-অ্যাক্সিলারেটর ব্যবস্থা চালু রাখবে।
জানা গিয়েছে, বিশ্বজুড়ে ১ কোটি ৮০ লক্ষের বেশি (১৮ মিলিয়ন) ডেভেলপার ও গবেষক Hugging Face প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত। এর মধ্যে ৩ মিলিয়নের বেশি AI মডেল, ৫ লক্ষ ডেটাসেট এবং ১০ লক্ষ অ্যাপ্লিকেশন রয়েছে। প্রায় ২ লক্ষ বাণিজ্যিক সংস্থা কৃত্রিম বুদ্ধিমত্তা মূল্যায়নে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে। ২০২৩ সালে Hugging Face-এর বাজারমূল্য ছিল ৪.৫ বিলিয়ন ডলার। ২০২৫ সালে Nvidia-র দেওয়া একটি বিনিয়োগের প্রস্তাব ফিরিয়ে দেওয়া হলেও, পরবর্তী সময়ে পরিকাঠামো ও কম্পিউটেশনাল ক্ষমতার পরিধি বৃদ্ধি করতে এই অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।